নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ৪-১ গোলে পরাজিত হলো পাঞ্জাব এফসির কাছে । প্লে অফে যাওয়ার আশাও শেষ হয়ে গেলো ,প্রথম ১৯ মিনিটের মাথায় পাঞ্জাবের হয়ে গোল করেন জর্ডন ,২৫ মিনিটের মাথায় বাঁক খাওয়ানো শটে সমতা ফেরান অয়ন ।প্রথম অর্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে ২-১ য়ে ব্যবধান বাড়ান পাঞ্জাব । ৬২ মিনিটের মাথায় আবার গোল করেন জর্ডান ,৭০ মিনিটের মাথায় পাঞ্জাবের হয়ে চতুর্থ গোল করেন লুকা মাসেন ।