নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইগর স্টিমাছের উত্তরসূরি হিসাবে শনিবার সর্বভারতীয় ফেডারেশনের কার্যকরী বৈঠকে ঠিক হয় , তিনবছরের চুক্তিতে এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানলো মার্কুয়েজ ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন ।এফসি গোয়ার সাথে তার চুক্তি রয়েছে আগামী মে মাস অব্দি ।জানা যাচ্ছে আগামী বছরের জুন মাস থেকে তিনি পুরোপুরি ভাবে জাতীয় দলে মনোনিবেশ করবেন। ফেডারেশন সচিব কল্যাণ চৌবে বলেন "একজন কোচের প্রধান লক্ষ্য হলো দল কে সাফল্য এনে দেওয়া ।তাতে যদি গোয়া দল থেকে বেশ কিছু খেলোয়াড় ভারতীয় দলে সুযোগ ও পায় আখেরে ভারতীয় দল উপকৃতই হবে " ।