নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ত্রিমুকুট জয়ের স্বপ্ন নিয়ে মোহনবাগান নেমেছিল মুম্বাই এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ,ডুরান্ড কাপ ও লীগ শিল্ডের পর তারা আশা করেছিল ,ট্রফি জয়ের হ্যাট্রিক করার অথচ মুম্বাই এফসির কাছে ৩-১ গোলে হেরে পর পর দুইবার তারা আইএস এল জেতার থেকে বঞ্চিত হলো ।খেলার ৪৩ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গোল পে মোহনবাগানের কামিন্স ,৫২ মিনিটে গোল শোধ করেন পেরেরা ডিয়াজ ।বিপিন ও জ্যাকুব পরিবর্তন কারী হিসাবে মাঠে নামার পরে খেলা ঘুরে যায় ,৮১ মিনিটে ২-১ করেন বিপিন সিংহ। সংযুক্ত সময়ে জাকুব তৃতীয় গোল করেন ।