শক্তিশালী দলগঠনের লক্ষ্যে অর্থ সংগ্রহে নামছে ইস্টবেঙ্গল কর্তারা
Updated : 05/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিকেলে ইস্টবেঙ্গল তাবু তে সাংবাদিক বৈঠক করে ক্লাবের সহ সভাপতি শান্তিরঞ্জন দাসগুপ্ত বলেন " বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ইস্টবেঙ্গল সমর্থকেরা আমাদের অনুরোধ করছেন অর্থ সংগ্রহের জন্য ,আমরা ঠিক করেছি আমাদের ক্লাবের ব্যাঙ্ক একাউন্ট নম্বরে সরাসরি অর্থ জমা দেওয়া যাবে ,যা ক্লাবের পরিকাঠামো ও যুব ফুটবলের উন্নয়নে ব্যবহার করা হবে "।