নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এক দিকে আর্থিক সংস্কার অন্যদিকে ভোট । এই দুয়ের টানা পড়েনে ( ভোট অন একাউন্টস ) য়ের অভিমুখ কোন দিকে সেই নিয়ে তুঙ্গে প্রশাসনিক মহলের জল্পনা । রাজ্যের কোষাগারের যে হাল ,তাতে সংস্কারের একটা দিশা থাকা জরুরি ।ওপর দিকে ভোটার দের মন পেতে বেশ কিছু জনমুখী প্রকল্প নিতে কসুর করবেন না মুখ্যমন্ত্রী । বিপুল খরচ ,সীমিত আয় চড়া হারে সুদের চোখ রাঙ্গানি ,সব কিছু সামলে বাজেট কোন দিকে যাবে সেই নিয়ে জল্পনা ।