নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯ শে মার্চ অরূপ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী ও ছেলে কে নিয়ে আর জি করের এমার্জেন্সি তে গিয়েছিলেন ,ছেলের চিকিৎসার জন্য । সেই দিন ছিল তার ৪০ তম জন্মদিন । কিন্তু লিফটের গোলমালের জন্য অরূপ তার স্ত্রী ও পুত্র বেসমেন্টে আছড়ে পরেন । তার ছেলে আরুষের হাত ভেঙে যাওয়াতে তারা ট্রমা সেন্টারের গিয়েছিলেন চিকিৎসা করাতে ,লিফ্টটা তাদের নিয়ে যখন উপর নিচ করেন তারা ভয় পেয়ে যান, অরূপের স্ত্রী ও পুত্র কোনো ক্রমে বেচে গেলেও তিনি আর বাঁচতে পারেননি । তার মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ।