নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার জেলা শাসক দের বার্তা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে ,আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে না পারলে সংশ্লিষ্ট জায়গায় তে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অব্দি অনির্দিষ্ট কালের জন্য এস আই আর বন্ধ রাখা হবে ।একই সঙ্গে কমিশন জানালো ,মাধ্যমিকের সংশাপত্রের সঙ্গে তার এডমিট কার্ড গ্রহণ করা হবে ।শুধু মাত্র এডমিট কার্ড নথি হিসাবে গ্রাহ্য হবে না । পাশাপাশি জানা যাচ্ছে কমিশনের ১৩ টি নথির তালিকা তে নেই এমন বেশ কিছু নথি এই দিন বাতিল করেছে কমিশন ।