নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ও হাসান কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখ ও তার মায়ের নাম গতকাল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা তে দেখা যাচ্ছে । গত মঙ্গলবার প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হয়, তাতে কাজল শেখের বুথের কোনো তালিকা প্রকাশ হয়নি । শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যায় কাজল ও তার মায়ের নাম উঠে গেছে ।