নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : যে সব ছাত্র ছাত্রীরা এইবার এস এস পরীক্ষা তে প্রথম বারের জন্য বসতে চলেছে তারাও এসএস সির নিয়ম বিধি নিয়ে প্রশ্ন তুলেছে । তাদের অভিযোগ নতুন বিধি তে তো আমাদের প্রথম থেকেই পিছিয়ে রাখা হয়েছে । ২০১৬ সালের যোগ্য চাকরি হারা দের তুলনাতে অভিজ্ঞতার অংকে পিছিয়ে থেকে তাদের যুদ্ধ শুরু করতে হচ্ছে । নতুন দের তরফে ,তাদের মঞ্চের আহবায়ক সৌরভ মুন্সী জানান পরীক্ষা শুরুর আগেই আমাদের ১০ নম্বর পিছিয়ে শুরু করতে হচ্ছে ।