নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা-হাওড়ার প্রার্থী তালিকা ঠিক করতে সুনীল বনসলের নেতৃত্বে আজ বৈঠকে বসছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানে পুরো ভোটে দলের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। জানা যাচ্ছে, আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে পুরভোটের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। ঘাসফুল শিবিরের কিছু কাউন্সিলারের নাম হয়তোবা বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারে। হয়তোবা বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারে। পাশাপাশি, সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, সেই সম্ভাবনা নেই। রাজনীতিবিদরা বলছেন, রাজনীতির অঙ্ক সবসময় সরল সমীকরণে হয় না। শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় কারা থাকবেন, তা জানতে খুব বেশি দেরি হবে না।