নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নবান্নে সূত্রের খবর আগামী ২৭ -২৮ অক্টোবর পুরভোটের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে । সেই অনুযায়ী পদক্ষেপ শুরু করেছে নির্বাচন কমিশন । আজ ই সংশ্লিষ্ট জেলাশাসক দের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন ।ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে । কলকাতা ,হাওড়া ,বালি- হলদিয়া ,ধূপগুড়ি ,কালিম্পঙ ,কার্শিয়াং পুরসভার মোট ৬৩০১ টি বুথে ভোট গ্রহণ হবে । সূত্রের খবর কমিশনের পরিকল্পনা অনুযায়ী ২৮-২৯ নভেম্বর ভোট গ্রহণ হবে ।