নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী । কলকাতা পুলিশ এলাকাতে কেন্দ্রীয় বাহিনী কোন কোন থানা অনুযায়ী রুট মার্চ করবে ,তা চূড়ান্ত করতে কমিশনের কাছে রুট ম্যাপ চাইলো কলকাতা পুলিশের নির্বাচনী সেল । সেটা পাওয়া গেলে আগামী শুক্রবারের মধ্যে সেটা থানা গুলিকে পাঠাতে বলা হয়েছে । জানা যাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরে টহলদারি এলাকা চূড়ান্ত হয়ে গেলে কেন্দ্রীয় বাহিনী সেখানে টহল দেবে ।