নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দক্ষিণ কলকাতার আইন কলেজে ইউনিয়ন রুমে ছাত্রী ধর্ষণের পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা তে গতকাল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ একটি রায় দিয়েছেন । বিচার পতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা দফতরের অধীনস্থ সমস্থ ইউনিয়ন কক্ষ তালাবন্ধ করা ।পাশাপাশি এও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ ইউনিয়ন রুম ব্যবহার করতে পারবে না ,মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই ।