নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রবিবার রাতে খিদিরপুর সেতুর নিচে খিদিরপুর বাজারটি বিভৎস্য অগ্নিকান্ডে পুরে চাই হয়ে গেলো ,সেইখানে প্রায় ১৩০০ দোকান পুড়ে চাই হয়ে গেছে বলে অনুমান । সূত্রের খবর সেইখানে অনেক ব্যবসায়ী রাতে থাকতেন এবং রান্না বান্না করতেন ।প্রচুর গ্যাস সিলিন্ডার মজুদ ছিল ।সেই গুলি ফেটে যাওয়াতে অগ্নিকান্ড ভয়াবহ রূপ ধারণ করে । দমকল ও পুলিশের সহায়তা তে সোমবার বিকালে তা নিভে যায় ,মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান ।