নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে উত্তরকন্যা অভিযান করলেন বিজেপির যুব মোর্চা ।সেই অভিযানের নেতৃত্ত্ব দেন ইন্দ্রনীল খাঁ এবং শুভেন্দু অধিকারী । চুনাভাটির সভা থেকে বিহারের মত বাংলা তেও এসআইআর চাই বলে দাবি করলেন শুভেন্দু বাবু । তিনি আরও বলেন বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যেই সব হিন্দুরা এসেছেন তারা স্মরণার্থী কেউ অনুপ্রবেশকারী নয় । ভারতীয় মুসলিম দের ও চিন্তার কারণ নেই,কিন্তু রোহিঙ্গ্যা বাংলাদেশি মুসলিম এবং জঙ্গি তাদের একজন কেও ভারতে থাকতে দেব না ।