খবর > State

ডাক বিভাগ আর্থিক সংকটে ভুগছে

Updated : 08/16/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দেশের সব থেকে বড় আর্থিক পরিষেবা দেয়  ডাক বিভাগ । দেশে ছড়িয়ে রয়েছে ১,৬০,০০০ পোস্ট অফিস । তার  মাধ্যমে তারা ৪০ কোটি নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছে । ডাক বিভাগে সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে ,২০২৪-২৫ অর্থ বর্ষে ডাক বিভাগে ক্ষতির পরিমান প্রায় ২৪,৫৫৩ কোটি টাকা । ডাক বিভাগ মূলত পার্সেল ব্যবসার উপরে নির্ভর করে । চিঠি 
পত্রের প্রচলিত ব্যবসা প্রায় উঠেই গেছে । আয়ের প্রধান উৎস  সরকারি সঞ্চয় প্রকল্পের কমিশন এবং পোস্টাল জীবন বীমা ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------