নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দুই দিনের কলকাতা সফরে এলেন গতকাল । তিনি দুর্গাপুরের কমল মেলার উদ্বোধন করেন সন্ধ্যা তে । তার পরে একটি হোটেলে রাজ্যের কোর কমিটির সাথে বৈঠক করেন । সূত্রের খবর কোর কমিটির বৈঠকে দলের যুব ,মহিলা সংগঠন এবং বুথ কে চাঙ্গা করার বার্তা দিয়েছেন নিতিন । তিনি দলের নেতাদের কাছ থেকে বুথ ভিত্তিক সংগঠেনর অবস্থা জানতে চাইছেন ,বুথ ভিত্তিক নেতাদের দায়িত্ব ভাগের নির্দেশ দিয়েছেন এবং স্থানীয় সমস্যা কে ,গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন ।