নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক : গতকাল নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী রাজ্যে কর্মসংস্থান ,ভাতাবৃদ্ধি ,পুলিশি পরিষেবা ও উচ্চশিক্ষা সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কথা জানান । নতুন সরকার কর্মক্ষেত্র কে সচল করার বার্তা দিতে চাইছে । ১৪,৪৫৪ টি নতুন পদ ঘোষণা হয় । পাশাপাশি পুলিশের ১২০০০ নিয়োগ পত্র ১১ অক্টোবরের মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে ।