নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে নাজিরাবাদ কাণ্ডে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭। পাশাপাশি এখনো অব্দি ২৭ জনের নামে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে । কলকাতা পুলিশের দাবি ঘটনার দিন রাতে দুটি গুদাম মিলিয়ে ২৭ জন কর্মি ছিলেন । ইতিমধ্যে ২৭ জন কর্মীর নিকট আত্মীয়ের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে ।মৃত্যের দেহাংশের যমুনার সঙ্গে সেই নমুনা মিলিয়ে ডি এন এ ম্যাপিং য়ের সাহায্যে মৃত দের শনাক্ত করা হবে ।তার পরেই দেহাংশ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ।