নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তিন দিন কেটে গিয়েছে ,এখনো অব্দি উদ্ধার হয়েছে ২১ টি দেহের অংশ । ১৬ টি দেহাংশের ময়না তদন্ত হয়েছে ।সন্ধ্যার পরে উদ্ধার হওয়া দেহাংশের ময়না তদন্ত আজকে হতে পারে ।এখন অব্দি ২৭ জনের নামে নিখোঁজ ডাইরি পুলিশের কাছে জমা পড়েছে । বারুইপুরের এসপি এবং অতিরিক্ত এসপি দুই জনের নেতৃত্বে বিশেষ তদন্ত কারী দল গঠন করা হয়েছে । মোমো প্রস্তুত কারী সংস্থা "ওয়াও মোমো "তাদের গুদামে মৃত তিন জনের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে ।