খবর > State

নির্বাচনের জন্য গাড়ির রিকুইজিশন করছে কলকাতা পুলিশ

Updated : 02/15/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :  নির্বাচনের দিন ঘোষণা হয়নি, এখন থেকেই কলকাতা পুলিশ বিভিন্ন  কমিশনারেটের পুলিশ  এবং রাজ্য পুলিশ  এলাকার বানিজ্যিক বাস,মিনিবাস এবং প্রাইভেট ক্যাব সহ বিভিন্ন গাড়ি আটক করা শুরু করেছে । রাস্তায় চালক দের হাতে ভোটের জন্য ওই গাড়ি নেওয়ার চিঠি ধরানো হচ্ছে এমন কি গাড়ির ব্লু বুক ও নেওয়া হচ্ছে । নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন না করে   এলোমেলো ভাবে গাড়ি নেওয়ার পুলিশি প্রক্রিয়া অযথা জটিলতা তৈরি করবে । পুলিশ সূত্রে জানা যাচ্ছে ২৭ টি ট্রাফিক গার্ড এলাকা নিয়ে প্রায় ৬০০০ গাড়ি নেওয়ার ব্যবস্থা করার নির্দেশ এসেছে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------