নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত কয়েক দিন আগে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এসেছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে নানা বিষয় কথা বলতে । জানা যাচ্ছে ওই সময়ে ওমর আব্দুল্লার সাথে এইখান কার প্রতিনিধি দের ও এক প্রস্থ আলোচনা হয়েছে । জানা গিয়েছে ওমর বণিক সভা কে ,আগস্টে শেষ হপ্তা তে শিল্প সম্মেলন করার আর্জি জানান ।বণিক সভার তরফে প্রীতি সুরেকা জানান পর্যটন ,প্রাণী সম্পদ বিকাশ ,কৃষি ,ফুল চাষ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই রাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে ।