নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পানিহাটির ফুসফুস হিসাবে পরিচিত অমরাবতীর মাঠ বিক্রি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ।প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার ওই ৮৫ বিঘা জমি অধিগ্রহনের কথা চিন্তা ভাবনা করছেন ।সোসাইটি ফর প্রটেকশান অফ চিলড্রেন ইন ইন্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থা ওই জমিটির মালিক ।সম্প্রতি জল্পনা ছড়ায় মাঠের বড় অংশ আবাসন প্রকল্পের জন্য বিক্রি করে দিয়ে বাড়ি অংশে জন কল্যাণ মূলক কাজ করবে সংস্থাটি ।