নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ ।সামাজিক সংস্থা সোশ্যাল টাচ এন্ড রেফর্মস য়ের বিরাটি কার্যালয় থেকে সল্টলেকের প্রণব শিশু কন্যা সমিতির আশ্রম বিবি ৬৫ সল্টলেকে ২০ জনের ও অধিক শিশু কন্যা কে খাতা, স্কেল , পেন্সিল, রাব্বার,শার্পনার সহ কেক, লজেন্স,কলা ,মোসাম্বি, মেয়েদের নিত্য ব্যবহার্য্য সামগ্রী দান করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি দীপক দাশ ,সম্পাদিকা সরমা বসাক ,প্রবীণ আইন জিবি নীলোৎপল গাঙ্গুলি, চ্যার্টার্ড একাউন্টটেন্ট গৌতম বোস ,ব্যাঙ্কের প্রাক্তন আধিকারিক দেবব্রত ভৌমিক ,প্রাক্তন কেন্দ্রীয় আধিকারিক শান্তনু পুরকায়স্থ সহ অন্যান্যরা । অনুষ্ঠান টি সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সভাপতি সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন ।