নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচনের দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়েছে । সেইখানে সব থেকে বড় চমক পানিহাটি কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন আরজি কর কাণ্ডে নিহত ডাক্তার অভয়ার মা । তিনি প্রার্থী হতেই এই নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পরে গেছে । নাম ঘোষণার আগে তিনি সাংবাদিক দের বলেন , বিজেপি নেতৃত্বের সাথে কথা হয়ে গেছে দেখা যাক কি হয় । গতকাল সাংবাদিক দের তিনি বলেন আমার মেয়ের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তো আমরা কেন প্রকাশ্যে আসতে পারবো না ।