নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পানীয় জল সরবরাহের নির্বিচ্ছিন্নতা থাকলেও একধিক সমস্যা দেখা দিয়েছিলো । সেই জন্য ওভারহেড ট্যাঙ্ক জলাধার ও পাম্পের আমূল সংস্কারের পরিকল্পনা করে পুরসভা ।স্থানীয় ব্যক্তিরা বলেন জলাধার গুলি খুব পুরোনো তাই এইগুলির আমূল সংস্কারের দরকার ছিল । জলাধার গুলির বয়েস ৫০ য়ের বেশি হয়ে গিয়েছে । জানা যাচ্ছে পরিকল্পনা অনুযায়ী ১৫ টি ওভারহেড ট্যাঙ্কের কাজ শুরু হয়েছিল এবং তার মধ্যে অধিকাংশ ট্যাঙ্কের ওভারহেডের কাজ শেষের পথে ।