নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১৪ জানুয়ারী ফারাক্কার ব্লক অফিসে ভাংচুরের ঘটনা তে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআই আরের নির্দেশ দিলো নির্বাচন কমিশন ।জেলা নির্বাচনী আধিকারিক কে সেই এফ আই আর দায়ের করতে বলা হয়েছে । তবে এসডিপিও ( ফারাক্কা ) জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা অব্দি জমা পড়েনি । বিধায়ক বলেন আমার বিরুদ্ধে এফ আই আর করতে বলা হয়েছে আমি জানি না ।