নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বে আইনি অর্থলগ্নি সংস্থা খুলে কয়েক হাজার কোটি টাকার প্রতারণার তদন্তে নেমে দুইজন কে গ্রেপ্তার করেছে রাজ্যপুলিশের আর্থিক অপরাধ দমন শাখা । ধৃতদের নাম কাঞ্চন চক্রবর্তী ও শিবশঙ্কর সরকার ।পুলিশ সূত্রে জানা গিয়েছে ওপর অভিযুক্ত সুপ্রকাশ দেবনাথ তৃণমূলের নদিয়ার কালীনারায়ণ পুর -পাহাড়পুর পঞ্চায়েতের প্রধান ।ওই বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিক ,শুভ্রকান্তি নাগের সাথে সুপ্রকাশ ও দুবাই পালিয়ে গেছে বলে পুলিশের দাবি ।