নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিকালে বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের ব্যানার ছেড়া নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় । এক ঘন্টা ধরে চলা ওই অশান্তিতে মুখোমুখি হন দুই দলের প্রার্থী রাও । সজল ঘোষ বলেন দলীয় কার্যালয়ের সামনে গলিতে ব্যানার লাগানো হয়েছিল সেই গুলো ছিড়ে ফেলে তৃণমূলের কর্মীরা এবং একটি গেট বানায় । পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেই গেট টি খুলে নিয়ে অশান্তি নিবারণের চেষ্টা করে ।