নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রশাসন সূত্রের খবর পঞ্চায়েতের তিন স্তরের আসনেই ব্যালট বক্স নিখোঁজ থাকায় গাজোলের সালাই দাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জীবন পুর প্রাথমিক বিদ্যালয়ের ৮৩ নম্বর বুথে পুনর্নির্বাচন করতে হয়েছে । মালদহের জেলা শাসক ব্যালট বক্স নিখোঁজ নিয়ে দ্রুত রিপোর্ট দিতে বলেছে । দেখা হচ্ছে কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে ।