নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ আসাম ,বিহার ,ওড়িশা ,ছত্তিসগড়,হরিয়ানার পরে এইবার মহরাষ্ট্রের চারটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করলো বিজেপি তথা এনডি এ নেতারা ।আগামী ১৬ মার্চ হতে চলা রাজ্য সভা নির্বাচনের জন্য বিজেপি বেছে নিলো কেন্দ্রীয় মন্ত্রী তথা আরপি আই পার্টির প্রধান রামদাস অটোয়াল ,বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ,নাগপুরের প্রাক্তন মেয়র মায়া চিন্তামন এবং এনসিপি নেতা রাম রাও ওয়াদ খুটে ।অপরদিকে একটি আসনে জয় নিশ্চন্ত বিরোধী দের ,তবে প্রার্থী নিয়ে কামড়া কামড়ি চলছে কংগ্রেস ,এনসিপি (শারদ পাওয়ার ), এবং শিবসেনা (উদ্ভব ঠাকরের ) লোকেদের ।