নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বাসন্তী হাইওয়ে লাগোয়া ভোজেরহাট খালপাড় থেকে রিকশা করে কাঁটাতলার দিকে যাওয়ার সময় গ্রেপ্তার হন পুলিশের হাতে মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ ওরফে অসীম মন্ডল । চারিদিক থেকে এসটিএফ তাকে ঘিরে ধরা তে পালানোর কোনো রাস্তা না থাকা তে তিনি পুলিশের গাড়িতে বসে যান এবং ধরা দেন । ওই অভিযানে উদ্ধার হয়েছে ৯৫ হাজার টাকা একাধিক পেনড্রাইব চিঠি ও গুরুত্বপূর্ণ নথি । কলকাতা পুলিশের সিপি জানান ঝাড়খন্ড পুলিশ এসে তাকে জিজ্ঞেসাবাদ করবে ।