নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১৯ সে মার্চ বিধানসভা তে মুখ্যমন্ত্রীর ঘরে ,নতুন তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটি মিটিং ডাকা হয়েছে ।ওই পদে নিয়োগের জন্য কমিটিতে আছেন মুখ্যমন্ত্রী ,পরিষদীয় মন্ত্রী ও বিরোধী দলনেতা ।বিরোধী দলনেতা ওই চিঠি পাওয়ার পরে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের সচিব কে চিঠি দিয়ে জানিয়েছেন যে ১৯ তারিক বৈঠকে যোগ দিতে তিনি অপারগ ।তিনি বলেছেন যতদিন না আরজিকর চিকিৎসক হাসপাতালের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা তে দোষীদের উপযুক্ত শাস্তি হচ্ছে ততদিন তিনি পুলিশ মন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক করবেন না ।