রবিবারের বাড়তি মেট্রো চলবে
Updated : 05/27/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেট্রো পথে জরুরি মেরামতের জন্য গত কয়েক সপ্তাহ ধরে শনি ও রবিবার সকাল ১০ টা পর্যন্ত কবি সুভাষ থেকে উত্তম কুমার অব্দি কোনো মেট্রো চলছিল না ।তবে আগামীকাল ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা থাকার জন্য সকালে মেট্রো বন্ধ থাকছে না ।পরিষেবা শুরু হবে সকাল ৭ টা তে এবং চলবে সারাদিন ধরে ১৪৬ টি ট্রেন ।