নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :চাকরি হারা যোগ্য চাকরি প্রার্থীরা মঙ্গলবার সন্ধ্যাবেলা তে এসএস সি চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেছিলেন । বৈঠক থেকে বেরিয়ে এসে তাদের এক প্রতিনিধি বলেন যতক্ষণ না তাদের স্বার্থ ও চাকরি সুরক্ষিত হচ্ছে ততক্ষন আন্দোলনের পথ থেকে তারা সরে যাবেন না । তিনি বলেন ১৭,২০৬ জনের তালিকা যে বিকাশ ভবন দিয়েছিলো ,তাদের মধ্যে ১৫,৪০৩ জন অযোগ্য বলে চিন্নিত হননি বলে এসএস সির চেয়ারম্যান জানিয়েছেন ,আমরা পাশাপাশি ওএমআর সিট প্রকাশের দাবি করেছি ,সঙ্গে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত ।