নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সকাল থেকে সল্টলেকের স্কুল সার্ভিস কমিউশনের দফতরের সামনে ধর্ণা তে বসেছিলেন ওয়েবসাইটে তালিকা প্রকাশের জন্য , ২০১৬ সালের যোগ্য প্রার্থীরা । রাত অব্দি জেগে থাকা চাকরি হারা দের আন্দোলন আরো জোরদার হলো ।এস এস সির তরফে বলা হয় ,একাদশ -দ্বাদশের দ্বিতীয় কাউন্সিলিং অব্দি তালিকা তারা দেবে ,আর নবম দশমের তৃতীয় কাউন্সিলিং অব্দি সেটা তারা দেবে । চাকরিহারা দের দাবি ২০১৬ তে নবম দশম ১৩ টি ও একাদশ দ্বাদশে ৭ টি কাউন্সিলিং হয় ,পুরো তালিকা প্রকাশ করতে হবে ।