নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিকাশ ভবনের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষক দের আন্দোলন কে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী তথা মেয়র নাটক বলে উল্লেখ করেন । তার উত্তরে চাকরিহারা দের প্রতিনিধি মেহবুব মন্ডল সরব হন । যোগ্য শিক্ষক দের প্রতিনিধি মেহবুব মন্ডল স্পষ্ট ভাষা তে বলেন ,জনপ্রতিনিধি দের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি সারা পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে ।এটা যদি নাটক না হয়ে বাস্তব হয় তাহলে আমাদের এই প্রতিবাদ অবশ্যই নাটক । এই ব্যাপারে তারা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি ।