নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার সন্ধ্যা তে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় কে ফোন করে বলেন,এই ঘটনাটি ঘটার পরে তিনি ও তার স্ত্রীর খুব কষ্ট পেয়েছেন ।এক জন শিক্ষক ও ছাত্রের অভিভাবক হিসাবে এমন ঘটনা তার কাছে কাম্য নয় ।উত্তরে ইন্দ্রানুজের বাবা বলেন ইন্দ্রানুজ সহ আরো ১৭ জনের বিরুদ্ধে পুলিশ যে ভুয়ো অভিযোগ এনেছে সেটি তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ।ব্রাত্য বসু বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশা দেন ।