নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ,আগামী ৭ দিন কিছু কিছু জেলা তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ।পূর্বাভাসে বলা হয়েছে সোমবার দুই বর্ধমান -বীরভূম ,মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে ।মঙ্গলবার দুই ২৪ পরগনা, কলকাতা, নদীয়া, হুগলি সহ কয়েকটি জেলা তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । আজ রবিবার উত্তর বঙ্গের পাহাড় ও তরাইয়ে ভারী বৃষ্টির সতর্কতা আছে ।