নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু নয় ,বার্ধ্যক ও বিধবা ভাতার মত একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা সরানোর অভিযোগে ফের চাঞ্চল্য ছড়িয়েছেন কলকাতা পুরসভার অন্তরে । জানা যাচ্ছে , পুর প্রশাসনের ভিতরে কর্মি ও অফিসারদের একটি চক্র জড়িয়ে পড়েছে এই লোপাটের কাজে । জানা যাচ্ছে তদন্ত নেমে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের একটি শাখা তে ৫৪ টি সন্দেহজনক একাউন্ট চিন্নিত করেছেন পুরকর্তৃপক্ষ ,একের টাকা অন্যের একাউন্টে ঢুকছে ।