নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাশে মামলা দায়ের করে অভিযোগ করেন যে খোদ মুখ্যমন্ত্রী পুলিশ কর্তা ও সরকারি আধিকারিক রা ইডি তল্লাশি কাজ পন্ড করার জন্য ,ও সাক্ষ্য প্রমান নষ্ট করার জন্য হামলা করেন । এই অভিযোগের ভিত্তিতে শুভ্রা ঘোষের এজলাশে যখন শুনানি শুরু হয় ,তখন তৃণমূলের নাম ধারী প্রচুর লোক আদালত কক্ষে ঢুকে পরে আদালতের পবিত্রতা নষ্ট করে দেয় ।বিচার পতি এজলাস ছেড়ে চলে যান এবং পরবর্তী শুনানির দিন ১৪ তারিখ ঘোষণা করে ।