নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অনেকদিন পরে ১৪৪ ধারা উঠে যাওয়ার পরে ভাঙ্গরে ঢুকতে পারলেন সেখানকার বিধায়ক নৌশাদ সিদ্ধিকী।বুধবার কাশিপুর থানার মাঝেরাইছে তার কাশিপুরের অফিসে আসেন তিনি । তিনি আসার পরেই তার কাছে কাঁন্নায় ভেঙে পরেন ভোগালী ১অঞ্চলের আইএসএফ প্রার্থী রাজকুমার গায়েনের স্ত্রী । পাশাপাশি ভোগালী ২ অঞ্চলে আইএস পঞ্চায়েত সমিতি প্রার্থী ওহীদুল ইসলাম কে গ্রেপ্তার করার প্রতিবাদে তার বাবা বিধায়ক নৌশাদের কাছে সব রকম আইনি সহায়তা চান । তিনি বলেন ভাঙ্গর কে কলকাতা পুলিশের আওতায় আনলেই হবেনা কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত করতে হবে ।