নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ২১ সে জুলাই মঞ্চ থেকে মমতা বাংলা ভাষার মর্যাদা ও বাঙালি আবেগ কে সন্মান দেওয়ার জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত বলে জানান । তিনি আর বলেন বিজেপি শাষিত বেশ কিছু রাজ্যে বাঙালি শ্রমিক দের হেনস্থার খবর তিনি পাচ্ছিলেন । কোথায় কোথায় বাংলাদেশে পুশ ব্যাক করার ঘটনা ও ঘটেছে ।এবার থেকে শুরু করলেন ভাষা রক্ষার শপথ ,আগামী ২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপরে আক্রমণের প্রতিবাদে মিটিং ও মিছিল করবেন তিনি ।আগামী ২০২৬ শালের নির্বাচন অব্দি এই ধারা চলবে ।