খবর > State

৬ ই অক্টোবর রেজিনগর উপনির্বাচন নিয়ে জেলা নেতৃত্ব কে সময়সীমা বেঁধে দিলো রাজ্য

Updated : 09/11/2026, IST

 নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রচার কৌশল ও সব রকম সাংগঠনিক ফাঁকফোঁকর মেরামতি করার জন্য রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ,মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব কে ১৩ সেপ্টেম্বর অব্দি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলো । আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের পদত্যাগের পরে ওই আসনটি খালি হয় । গতকাল আম জনতা পার্টির হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে নবী আজাদ । বিজেপির তরফে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি । বিজেপির প্রধান লক্ষ্য ২৮২ টি বুথেই তারা যেন এজেন্ট দিতে পারে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------